৬৪ বছর বয়সী মার্কিন নারী ডায়ানা নিয়াড ইতিহাসে
নাম লিখালেন। একটানা ৩ দিন সমুদ্রের উত্তাল পানিতে ছিলেন তিনি। ম্যারাথন সাঁতার দিয়ে কিউবা থেকে যুক্তরাষ্ট্রের
ফ্লোরিডা অঙ্গরাজ্যে পৌঁছেছেন তিনি। ডায়ানাই ইতিহাসের প্রথম সাঁতারু, যিনি হাঙ্গরের
হামলা থেকে বাঁচতে কোন সুরক্ষা খাঁচার সহায়তা না নিয়েই সাঁতার কেটেছেন। দুঃসাহসী এই নারী কিউবার
রাজধানী হাভানার ইয়াট ক্লাব থেকে গত শনিবার সকালে সাঁতার কাটতে শুরু করেন। প্রথমদিকে এ সাঁতারু
ভেবেছিলেন ৮০ ঘণ্টায় তিনি ১০০ মাইল বা ১৬০ কিলোমিটার জলপথ পাড়ি দেবেন। কিন্তু শেষ পর্যন্ত
স্বপ্ন পূরণে তার লেগেছে মাত্র ৫২ ঘণ্টা ৫৪ মিনিট ১৮ দশমিক ৬ সেকেন্ড। এর আগেও ৪ বার তার
একই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল ঝড়ো আবহাওয়া ও জেলিফিশ হামলার কারণে। দীর্ঘ পথ সাঁতার কাটার
পর ক্লান্ত ও উচ্ছ্বসিত ডায়ানা বলেন, আমার কাছে ৩টি বার্তা রয়েছে। প্রথমটি হলো, আমরা কখনও হাল
ছাড়বো না। দ্বিতীয়টি হচ্ছে, আপনার স্বপ্ন পূরণের পথে কখনই আপনি খুব বৃদ্ধ নন। তৃতীয়ত, একজনের খেলা
মনে হলেও এটি আসলে একটি দলীয় খেলা। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। অদম্য ডায়ানার চোখে ছিল দুর্বার স্বপ্ন, মনে ছিল হার
না মানা মনোভাব। আর তা তাকে পৌঁছে দিয়েছে অসামান্য এক উচ্চতায়। সারা বিশ্বের বহু মানুষ ডায়ানার এ অভিযান
টেলিভিশনে প্রত্যক্ষ করেছেন। তারা ফেসবুক ও টুইটারে ডায়ানাকে অভিনন্দন জানিয়েছেন। এমনকি প্রেসিডেন্ট
বারাক ওবামার পক্ষ থেকে হোয়াইট হাউজ একটি টুইট-বার্তায় লিখেছে, অভিনন্দন ডায়ানা
নিয়াডকে। কখনও স্বপ্ন পূরণে হাল ছেড়ো না। ডায়ানা যখন ফ্লোরিডার সমুদ্র সৈকতে পৌঁছান, শ’ শ’ উৎসুক জনতা তাকে ঘিরে ধরেন। অনেকেই সমুদ্রের পানিতে নেমে ও কিছুটা সাঁতার
কেটে ডায়ানাকে উষ্ণ অভ্যর্থনা জানান।ইতিহাস গড়লেন ডায়ানা

কেটে ডায়ানাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment