সেক্সের ৬ উপকারিতা

স্বামী ও স্ত্রীর মধ্যে সেক্স বা যৌন সম্পর্কের সঙ্গে সুস্বাস্থ্যের সম্পর্ক ওতপ্রোত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সেক্স বিষয়ক পরামর্শদাতা ও লেখিকা ইয়ান কার্নার বলছিলেন, যৌন স্বাস্থ্যই আপনার সার্বিক স্বাস্থ্যের প্রতিফলন ঘটায়। আত্মমর্যাদাবোধ বাড়ানোর সঙ্গে সুনির্দিষ্ট কিছু অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকিকে কমিয়ে দেয় উষ্ণ দৈহিক সম্পর্ক। আর কারও মধ্যে যদি কামবাসনা ততোটা জোরালো না হয়, এর অর্থ তার কোন সমস্যা রয়েছে। ইয়ান বলছিলেন, এর অর্থ আপনি হতাশ বা বিষাদগ্রস্ত হতে পারেন, হয়তো ঠিকভাবে খাওয়া-দাওয়া করছেন না, কিংবা হয়তো ভীষণ মানসিক চাপে রয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইম। অবশ্যই এ বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে স্বাস্থ্যসম্মত যৌন সম্পর্ক স্থাপিত হলে, নিচের উপকারগুলো পাওয়া যেতে পারে:
১)    আপনার হার্টকে ভাল রাখতে পারে সেক্স। কামোদ্দীপনা ও অনুভূতি যতো বেশি জোরালো, তার হার্ট ততো বেশি সক্রিয় ও বলিষ্ঠ।
২)    প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিকে কমিয়ে দেয় শারীরিক সম্পর্ক।
৩)    কর্মস্থলে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থাকে না। আগের চেয়ে বেশি বহির্মুখী ভাবধারা প্রকাশ পায় সার্বিক আচরণে। সমস্যা সমাধানের দক্ষতা ও সৃজনশীলতা বাড়ে।
৪)    আপনাকে দেখে আরও তরুণ, সজীব ও প্রাণবন্ত মনে হবে।
৫)    স্বাস্থ্যসম্মত সেক্স মানসিক চাপ কমাতে সাহায্য করে।
৬)    মস্তিষ্ককে সজাগ ও সক্রিয় করে তোলে।

Manabzamin

No comments:

Post a Comment